ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে ১২৪ পিস ইয়াবাসহ খলিল সরদার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২৯:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ৪১১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে ১২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. খলিল সরদার (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কবিরকাঠী গ্রামের শাহিন সিকদারের বাড়ির সামনে কামারখালী-রাজাপুরগামী ইটের সোলিং সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খলিল সরদার কবিরকাঠী গ্রামের মৃত ওয়াজেদ আলী সরদারের ছেলে।

বাউফল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) সম্বিত রায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় খলিল সরদারের কাছ থেকে ১২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা হয়েছে। মামলাটি বাউফল থানার মামলা নম্বর-১৯, জিআর-৩৭১, তারিখ ৬ অক্টোবর ২০২৬।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে ১২৪ পিস ইয়াবাসহ খলিল সরদার গ্রেপ্তার

আপডেট সময় : ০১:২৯:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬