ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও পর্যটনের জন্য কেন প্রয়োজন পটুয়াখালীতে বিমানবন্দর বাউফলে লঞ্চঘাটে লঞ্চের চাপে কিশোর আহত বাউফলে তরমুজ চুরির অপবাদে কৃষক নির্যাতনের পর মৃত্যু বাউফলে সুদের টাকা নিয়ে বিরোধ, দুই যুবককে পিটিয়ে গুরুতর জখম গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতার বিয়েতে ‘ডিজেল উপহার’ বাউফলের সাবেক এমপিকে নিয়ে বক্তব্যে দুঃখ প্রকাশ করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে যুবলীগ নেতার বাসায় ইফতার আয়োজন ঘিরে বিতর্ক, পুলিশের অভিযান বাউফলে কুরিয়ার কর্মীকে ছুরিকাঘাত করে ৮৫ হাজার টাকা ছিনতাই ​বাউফলে জ্বালানি তেলের তীব্র সংকট দশমিনায় ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ ইউপি সদস্যদের বিরুদ্ধে

বিসিবির নতুন দায়িত্বে হাবিবুল বাশার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন। আজ (মঙ্গলবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে উইমেন্স উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। দায়িত্ব পাওয়ার পর তাকে অভিনন্দন জানান বিসিবি পরিচালক ও উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এমপি ও বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
জাতীয় দলকে সফলতার সঙ্গে নেতৃত্ব দেওয়া হাবিবুল বাশার দীর্ঘদিন জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। সদ্য বিদায়ী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর পাশাপাশি বাশারের সঙ্গেও নির্বাচক হিসেবে মেয়াদ শেষের পর আর চুক্তি নবায়ন করেনি বিসিবি। এবার নতুন দায়িত্ব পেলেন বাশার।