ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গলায় ‘ছাই’ আটকে এক শিশুর মৃত্যু বাউফলে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১১:৫৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
  • / ৫৬৬ বার পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফলে গলায় ছাই আটকে মো. সোলাইমান (৩) নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ২ টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের ঝিলনা গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, গতসপ্তাহে ঝিলনা গ্রামের নানা বাড়িতে মায়ের সাথে বেড়াতে যায় সোলাইমান। আজ দুপুরে বাড়ির অন্যান্য শিশুদের সাথে বাড়ির উঠানে খেলা করছিলো এই শিশু।এ সময় খেলার ছলে ধান সিদ্ধ করার মাটির চুলা থেকে ছাই তুলে গিলে ফেলে সোলাইমান। এরপরে অসুস্থ হয়ে পড়লে অন্যান্য শিশুরা ডাকচিতকার দেয়। চিৎকার শুনে পরিবারের লোকজন অসুস্থ শিশুকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন৷
এ ঘটনায় বাউফল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাউফল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক ভাবে আমরা নিশ্চিত হয়েছি শ্বাষনালীতে ছাই আটকে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।
বাউফল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. আতিকুল ইসলাম জানান, ‘খবর পেয়ে হাসপাতাল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গলায় ‘ছাই’ আটকে এক শিশুর মৃত্যু বাউফলে

আপডেট সময় : ১১:৫৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪