ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউফলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা বাউফলে সাইকেলে সাংগঠনিক পথচলা ইউনিয়ন আমীর ও সেক্রেটারি, খুবই সাধারণ জীবনযাপন, নেই দল ও এমপির প্রতি কোনো অভিযোগ বাউফলে চোরাই দুই মহিষ উদ্ধার, ‘দাদা চোর চক্রের’ দুই সদস্য আটক WordCamp Central: WordCamp Sylhet 2026: No Swag, All Heart বাউফলের সূর্যমণি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মাসুদুর রহমান বাউফলে শনিবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে WPBeginner Spotlight 29: WPVibe Passes 100,000 Users, OptinMonster MCP, and an Urgent PHP Fix বাউফলে গালাগালিকে কেন্দ্র করে নারীদের সংঘর্ষ, আহত ৩ WordCamp Central: WordPress Campus Connect at Presidency University: Building Skills, Exploring Careers, and Inspiring the Next Generation Open Channels FM: Who Controls Our Software, Open Channels News Week in Review

বর্ষায় যে ৪টি সবজি খাবেন না

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
  • / ৭০০ বার পড়া হয়েছে

বর্ষায় খাবারের অভ্যাসে কিছু পরিবর্তন আনতে হয়। এ সময় খাবার খেতে হয় আরেকটু বুঝেশুনে। কারণ খাবারে একটু এদিক-সেদিক হলে এসময় পেটে সমস্যা দেখা দিতে পারে। বর্ষায় বিশেষ করে শাক ও সবজি খাওয়ার বিষয়ে সতর্ক হতে বলেন বিশেষজ্ঞরা। নয়তো এসময় পেটে সমস্যা হলে তা নিয়ে ভুগতে হতে পারে। তাই এই মৌসুমে এড়িয়ে চলতে হবে কিছু সবজি। চলুন জেনে নেওয়া যাক তেমনই ৪টি সবজি সম্পর্কে-

ফুলকপি

ফুলকপি এটি অনেকেরই পছন্দের। আগে কেবল শীতকালে পাওয়া গেলেও এখন প্রায় সারা বছরই পাওয়া যায় এই সবজি। ফুলকপি দিয়ে তৈরি যেকোনো পদই লোভনীয়। বর্ষাকালে এই এটি শরীর খারাপের কারণ হতে পারে। পেটের অবস্থা খারাপ করে দিতে পারে সুস্বাদু এই সবজি। সেইসঙ্গে এটি বাতের সমস্যাও বাড়িয়ে দিতে পারে। এই বর্ষায় ফুলকপি এড়িয়ে চলাই ভালো।

বাঁধাকপি

নানা ধরনের পদ তৈরি করা যায় বাঁধাকপি দিয়ে। বর্ষার বিকেলে আপনার যদি ইচ্ছা করে বাঁধাকপির মুচমুচে পাকোড়া খেতে তবে সেই লোভ সামলে নিন। কারণ বর্ষায় বাঁধাকপি খেতে নিষেধ করছেন বিশেষজ্ঞরা। এসময় এটি পেট গরম হওয়ার কারণ হতে পারে। এমনকী দেখা দিতে পারে পেটের সমস্যাও। তাই বর্ষাকালে এড়িয়ে চলুন এই সবজি।

ক্যাপসিকাম

যেকোনো খাবারের স্বাদ বাড়াতে ক্যাপসিকামের জুড়ি খুঁজে পাওয়া মুশকিল। পিজ্জা, পাস্তা, চাউমিন সবকিছুতেই যেন প্রয়োজন পড়ে এই সবজির। তবে বর্ষায় ক্যাপসিকাম থেকে দূরে থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ বর্ষায় ক্যাপসিকাম খেলে তা পেটের সমস্যা বাড়িয়ে দিতে পারে। তাই যত পছন্দেরই হোক না কেন, এসময় এই সবজি থেকে দূরে থাকুন।

পালং শাক

নানা রকম পুষ্টিগুণে ভরা পালং শাক। বিশেষ করে এই শাকে আছে প্রচুর আয়রন। এটি শরীরের জন্যও বেশ উপকারী। তবে বর্ষাকালে এই শাক খাওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। কারণ এসময় পালং শাক খেলে পেটে সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে।

(ঢাকাপোষ্ট)

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বর্ষায় যে ৪টি সবজি খাবেন না

আপডেট সময় : ১২:১৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩