ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে মাদকবিরোধী কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৫৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / ২৯৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে “জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন” এই স্লোগানকে সামনে রেখে মাদকবিরোধী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪ টায় বাউফল বয়েস ০৮ পাবলিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও দাসপাড়া এলাকার স্থানীয় মানুষের উদ্যোগে এ র‍্যালি আয়োজন করা হয়। র‍্যালিটি দাসপাড়া ১ নং ওয়ার্ডের মোল্লা বাড়ির পোল থেকে শুরু হয়ে মৃধা বাড়ি স্কুল পর্যন্ত প্রদক্ষিণ করে।

অংশগ্রহণকারীরা হাতে ব্যানার নিয়ে মাদকবিরোধী নানা শ্লোগান দেন এবং মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করেন। বক্তারা বলেন, মাদক সমাজের জন্য মারাত্মক অভিশাপ। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।

আয়োজকরা জানান, মাদকমুক্ত সমাজ গঠনই তাদের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও তারা এমন জনসচেতনমূলক কর্মসূচি অব্যাহত রাখবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে মাদকবিরোধী কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৫৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫