ঢাকা ০৫:০০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউফলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা বাউফলে সাইকেলে সাংগঠনিক পথচলা ইউনিয়ন আমীর ও সেক্রেটারি, খুবই সাধারণ জীবনযাপন, নেই দল ও এমপির প্রতি কোনো অভিযোগ বাউফলে চোরাই দুই মহিষ উদ্ধার, ‘দাদা চোর চক্রের’ দুই সদস্য আটক WordCamp Central: WordCamp Sylhet 2026: No Swag, All Heart বাউফলের সূর্যমণি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মাসুদুর রহমান বাউফলে শনিবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে WPBeginner Spotlight 29: WPVibe Passes 100,000 Users, OptinMonster MCP, and an Urgent PHP Fix বাউফলে গালাগালিকে কেন্দ্র করে নারীদের সংঘর্ষ, আহত ৩ WordCamp Central: WordPress Campus Connect at Presidency University: Building Skills, Exploring Careers, and Inspiring the Next Generation Open Channels FM: Who Controls Our Software, Open Channels News Week in Review

বাউফলের নুরাইপুর–গোলাবাড়ি সড়কে বাস ও অবৈধ ট্রলির সংঘর্ষ, অল্পের জন্য প্রাণহানি রক্ষা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / ৩০৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার নুরাইপুর–গোলাবাড়ি সড়কের জোরপোল এলাকায় বাস ও একটি অবৈধ ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা অবৈধ ট্রলির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় যানবাহন আংশিক ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও স্থানীয়দের সহায়তায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয়রা জানান, এ সড়কে অবৈধ ট্রলি চলাচল দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দ্রুত এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলের নুরাইপুর–গোলাবাড়ি সড়কে বাস ও অবৈধ ট্রলির সংঘর্ষ, অল্পের জন্য প্রাণহানি রক্ষা

আপডেট সময় : ০৩:৪৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫