ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ওবামা-হিলারিদের চিঠি প্রত্যাহারে পাল্টা চিঠি ৪ আইনজীবীর

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:২১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
  • / ৪৪১ বার পড়া হয়েছে

হিলারি ক্লিনটন,বারাক ওবামাসহ ১৮৩ জন নোবেলবিজয়ী এবং রাজনৈতিক নেতার প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠি প্রত্যাহার করতে তাদের পাল্টা চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের চার আইনজীবী।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ই-মেইলযোগে আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব, ব্যারিস্টার প্রশান্ত ভুষণ বড়ুয়া, ব্যারিস্টার মোহাম্মদ কাউছার এবং মোহাম্মদ ইমরুল কায়েস খান এই চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়, একটি দেশের অভ্যন্তরীণ আদালতে চলমান বিচার বাধাগ্রস্ত করা আন্তর্জাতিক আইন এবং বাংলাদেশের প্রচলিত আইন তথা সংবিধানের পরিপন্থি এবং আদালত অবমাননার শামিল। চলমান মামলার ড. মুহাম্মদ ইউনুসের পক্ষে এ ধরনের একপাক্ষিক বিবৃতি প্রদান অন্য বিচার প্রার্থীর জন্য বৈষম্যমূলক হয়রানি।

আরও উল্লেখ করা হয়, তাদের মতো বিজ্ঞজনদের নিকট থেকে একটি দেশের অভ্যন্তরীণ মামলা স্থগিতের জন্য এই ধরনের একপাক্ষিক অপ্রত্যাশিত বিবৃতি অনাকাঙ্ক্ষিত। একইসঙ্গে তা সারাবিশ্বের আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে। যা কোনোভাবেই কাম্য নয়। এছাড়া শ্রমজীবী মানুষের আইনসংগত অধিকার আদায়ের ক্ষেত্রে তাদের বিবৃতি বাধা হয়ে দাঁড়াবে এবং তাদের এই বিবৃতিটি একটি নেতিবাচক উদাহরণ হিসেবে ব্যবহৃত হবে।

এসব কারণে তাদের পাঠানো বিবৃতিটি অবিলম্বে প্রত্যাহার করার জন্য অনুরোধ করা হয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশের আদালতে চলমান কার্যক্রম নিয়ে এই ধরনের বিবৃতি প্রদান না করার জন্য অনুরোধ করা হয়েছে।

চিঠির একটি কপি জাতিসংঘের মহাসচিব এবং নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসকেও পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

One thought on “ওবামা-হিলারিদের চিঠি প্রত্যাহারে পাল্টা চিঠি ৪ আইনজীবীর

  1. এভাবে যেন দেশের সকল আইন সঠিকে কার্যকর হয়।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ওবামা-হিলারিদের চিঠি প্রত্যাহারে পাল্টা চিঠি ৪ আইনজীবীর

আপডেট সময় : ১০:২১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩