ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউফলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা বাউফলে সাইকেলে সাংগঠনিক পথচলা ইউনিয়ন আমীর ও সেক্রেটারি, খুবই সাধারণ জীবনযাপন, নেই দল ও এমপির প্রতি কোনো অভিযোগ বাউফলে চোরাই দুই মহিষ উদ্ধার, ‘দাদা চোর চক্রের’ দুই সদস্য আটক WordCamp Central: WordCamp Sylhet 2026: No Swag, All Heart বাউফলের সূর্যমণি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মাসুদুর রহমান বাউফলে শনিবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে WPBeginner Spotlight 29: WPVibe Passes 100,000 Users, OptinMonster MCP, and an Urgent PHP Fix বাউফলে গালাগালিকে কেন্দ্র করে নারীদের সংঘর্ষ, আহত ৩ WordCamp Central: WordPress Campus Connect at Presidency University: Building Skills, Exploring Careers, and Inspiring the Next Generation Open Channels FM: Who Controls Our Software, Open Channels News Week in Review

দশমিনা-গলাচিপা আসনে একই ইউনিয়নে আওয়ামী লীগ ও বি এন পির জনপ্রিয় দুই নেতা ও নমিনেশন প্রত্যাশী

রবিউল হাসান ডব্লিউ,দশমিনা(পটুয়াখালী)
  • আপডেট সময় : ০৭:২৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
  • / ৮৭৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর-(৩)দশমিনা-গলাচিপা আসনে একই ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির জনপ্রিয় দুই নেতা ও নমিনেশন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি জনাব ইকবাল হোসেন জোমাদ্দার সহ-সভাপতি, পটুয়াখালী জেলা কৃষক লীগ ও জনাব হাসান মামুন, সাবেক ছাত্রনেতা এবং বিএনপির কেন্দ্রিয় জাতীয় নির্বাহীর কমিটির সদস্য।

পটুয়াাখালী-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রস্ততির কমতি নেই সবাই যার যার অবস্থান থেকে তাদের জনপ্রিয়তা ও একনিষ্ঠ দলীয় কর্মী হিসেবে নিজেকে তুলে ধরার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। বাংলাদেশর আওয়ামী লীগ থেকে দশমিনা গলাচিপা উপজেলার নমিনেশন প্রার্থী হলেন জনাব ইকবাল হোসেন জমাদ্দার। একই সাথে একই ইউনিয়নের বিএনপি থেকে নমিনেশন প্রত্যাশী জনাব হাসান মামুন। তাদের দুজনের মধ্যে একান্ত ঘনিষ্ঠ আত্মীয় সম্পর্ক থাকলেও রাজনৈতিক ও দলীয় কারণে তাদের অবস্থান ভিন্ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ ও বিএনপি থেকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হবেন। জনাব ইকবাল হোসেন জোমাদ্দার যেমন দশমিনা-গলাচিপা উপজেলার মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন এবং জনগণের হৃদয়স্থলে জায়গা করে নিয়েছেন। জনাব হাসান মামুন ও তার ব্যতিক্রম নয়।

জনাব ইকবাল হোসেন জোমাদ্দার : একজন আদর্শিক রাজনৈতিক নেতা ও বিশিষ্ট্য শিল্পপতি। তিনি ছাত্র জীবন থেকে আওয়াামী লীগ রাজনীতির সাথে জড়িত। তার দাদা মরহুম দানবীর আলহাজ্ব আবদুল বারেক জোমাদ্দার। তিনি ঐ আমলের একজন জমিদার ছিলেন। তার বাবা মৃত দানবীর আলহাজ্ব মুনসুর আহমেদ জোমাদ্দার ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। পারিবারিক ভাবে জনাব ইকবাল হোসেন জোমাদ্দার, স্বদেশ প্রেম ও স্বাধীনতা যুদ্ধের চেতনা হৃদয়ের মধ্যে লালন করে রাজনৈতিক পেশায় নিজের অবস্থান তৈরি করেছেন। তিনি ব্যবসায়িক জগতেও অর্জন করেছেন অভাবনীয় সাফল্য। একজন শিল্পপতি হিসেবে নিজেকে দাঁড় করিয়েছেন বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতিদের কাতারে। ব্যবসায়ীক মহলে তার ব্যপক সুনাম রয়েছে। ব্যবসার পাশাপাশি রাজনৈতিক জীবনেও মানুষের আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছেন। তার রাজনৈতিক লক্ষ্য হলো মানুষের আর্থ সামাজিক উন্নয়ন। মানুষের ভাগ্য পরিবর্তন করার লক্ষ নিয়ে তিনি ভবিষ্যতে বৈদেশিক বিনিয়োগকারীদের মাধ্যমে দশমিনা গলাচিপাকে আধুনিক শিল্প, বাণিজ্য ও পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে চান। তিনি এ লক্ষ্য বাস্তবায়নের অনেক পরিকল্পনা ইতিমধ্যে হাতে নিয়েছেন।

মো. ইকবাল হোসেন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে আওয়ামী লীগ থেকে নৌকা মার্কায় নমিনেশন প্রদান করেন। এবং দশমিনা-গলাচিপা বাসীর পক্ষ্যে কাজ করার সুযোগ দান করেন। তাহলে আমার প্রধান লক্ষ্য হলো দশমিনা-গলাচিপা উপজেলা থেকে দ্বারিদ্রতা হ্রাস করার জন্য টেকশই অর্থেনৈতিক উন্নয়ন, প্রযুক্তি নির্ভর স্মার্ট কৃষি পন্য উৎপাদন ও দশমিনা-গলাচিপা উপজেলার মানুষের জন্যে কর্মসংস্থানের ব্যবস্থা করা। তিনি আরো বলেন যদি নমিনেশন পেয়ে সংসদ সদস্য হতে পারেন তাহলে এ পরিকল্পনা বাস্তবায়নে তার সর্বাত্মক চেষ্টা করেন বলে জানান।

জনাব হাসান মামুন: একজন যুব নক্ষত্র, যার উত্থান ছাত্র রাজনীতি থেকে ঘটেছে। তিনি মরহুম জনাব মকবুল হোসেন হাওলাদার এর ছেলে, জনাব হাসান মামুন তৎকালিন বিএনপি ক্ষমতায় থাকাকালিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি ছিলেন।বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহি কমিটির অন্যতম সদস্য। তিনি দশমিনা গলাচিপার বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছেন। জনাব হাসান মামুন বি এন পি থেকে নমিনেশন পাওয়ার ব্যপারে অনেকটা আশাবাদী। তাদের দলীয় নেতা কর্মিদের মধ্যে হাসান মামুনের বিষয় অনেক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।(গত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে যদিও জনাব হাসান মামুন নমিনেশ পাওয়ার কথা ছিলো কিন্তু রাজনৈতিক জটিলতার কারনে সাবেক আওয়ামী লীগ এর সংসদ সদস্য জনাব গোলাম মাওলা রনি বাংলাদেশ আওামী লীগ থেকে দল ত্যাগ করে বিএনপি থেকে নমিনেশন নিয়ে পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করেন। জনগণ ও বিএনপির স্থানীয় নেতা কর্মিরা তাকে একেবারে প্রত্যাখান করেন। যা দশমিনা-গলাচিপা উপজেলার বিএনপির জন্য একটি লজ্জাজনক ঘটনা। তাই দশমিনা-গলাচিপার নেতা কর্মিরা জনাব হাসান মামুন কে এবার বিএনপির প্রর্থী হিসেবে দেখতে চান।

মো. হাসান মামুন বলেন, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলে আমি দল থেকে মনোনয়ন কিনব। দল আমাকে মনোনয়ন দিলে এই আসনে বিপুল ভোটের ব্যবধানে আমি জয়ী হবো ইনশাআল্লাহ। দশমিনা-গলাচিপার মানুষের ভাগ্যের উন্নয়নে অবদান রাখাবো। আমার বিশ্বাস এই এলাকার মানুষ আর ভুল করবে না। জনতার রায়ে আসন্ন নির্বাচনে বিএনপির ধানের শীষ জয়ী হবে বলেও মনে করেন তিনি।’

তবে দশমিনা-গলাচিপার উপজেলার সাধারণ মানুষ বিশ্বাস করেন আওয়ামী লীগ থেকে জনাব ইকবাল হোসেন জোমাদ্দার ও বিএনপি থেকে জনাব হাসান মামুন নমিনেশন পেলে পটুয়াখালী-৩ আসনের দশমিনা-গলাচিপা উপজেলায় একটি প্রতিযোগিতামূলক নির্বাচন হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দশমিনা-গলাচিপা আসনে একই ইউনিয়নে আওয়ামী লীগ ও বি এন পির জনপ্রিয় দুই নেতা ও নমিনেশন প্রত্যাশী

আপডেট সময় : ০৭:২৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩