সংবাদ শিরোনাম :
৮৪২৫৮ বেতনে অভিজ্ঞতা ছাড়াই আইএফআইসি ব্যাংকে চাকরির সুযোগ
চাকরি ডেস্ক
- আপডেট সময় : ০১:১২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
- / ৭০৬ বার পড়া হয়েছে

আইএফআইসি ব্যাংক লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি। পদসংখ্যা: অনির্ধারিত। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
শিক্ষাজীবনে অন্তত ৩ টি প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে।
কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
বেতন ও সুযোগ সুবিধা: প্রথম এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ৬২,৪০০ টাকা। এর সঙ্গে অন্যান্য সুযোগ–সুবিধা আছে। প্রবেশনকাল শেষে সিনিয়র অফিসার হিসেবে চাকরি স্থায়ী হওয়ার পর মাসিক বেতন হবে ৮৪,২৫৮ টাকা। এর সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা আছে।
আবেদন যেভাবে : আগ্রহীদের ব্যাংকের ক্যারিয়ার সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৫ জুন ২০২৩।
ট্যাগস :

























