আইফোন ১৫-এর দাম কত হতে পারে ?
- আপডেট সময় : ০১:০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
- / ৭৭৭ বার পড়া হয়েছে

প্রতি বছর সেপ্টেম্বরেই অ্যাপল নিয়ে আসে তাদের আইফোন সিরিজগুলো। এবার আসছে আইফোন ১৫ সিরিজ। পুরোবিশ্ব অপেক্ষায় সেই মাহেন্দ্রক্ষণের। অ্যাপেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১২ সেপ্টেম্বর তাদের ওয়ান্ডারলাস্ট ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। সেখানেই লঞ্চ হবে আইফোন ১৫ সিরিজ
আইফোন ১৫ সিরিজে থাকছে চারটি ফোন। আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স। আইফোন ১৫ সিরিজগুলো বেশ কিছু পরিবর্তন থাকতে পারে।
তবে এই আইফোন ১৫ সিরিজের দাম কত হবে, তা নিয়ে চলছে নানান জল্পনা। আইফোন ১৫ হতে যাচ্ছে অ্যাপলের সবচেয়ে দামি ফোন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কারও।
আইফোন ১৫ সিরিজের টপ মডেলের দাম শুরু হতে পারে ৭৯৯ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৮৬ হাজার টাকা। তবে এই দাম প্রায় ১০০ মার্কিন ডলার পর্যন্ত বাড়তে পারে লঞ্চের আগে।
আইফোন ১৫ প্লাসের দাম শুরু হতে পারে ৮৯৯ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৯৭ হাজার ৮৩৫ টাকা। আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স বেস মডেল যথাক্রমে ১ হাজার ৯৯ মার্কিন ডলার এবং ১ হাজার ২৯৯ মার্কিন ডলার থেকে শুরু হবে। যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ১৯ হাজার ও ১ লাখ ৪১ হাজার টাকা। তবে এই সিরিজের সবচেয়ে দামি ফোন হবে আইফোন ১৫ আল্ট্রা।

























